1. admin@banglarshomoy.online : admin :
       
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সাভার প্রতিনিধি: মোঃ রেজাউর রহমান

 

আশুলিয়ায় কুটুরিয়া যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকেলে আশুলিয়ায় কুটুরিয়া যুব সমাজের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কুটুরিয়া ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কুটুরিয়া নিকুন হাউজিং ৪০ ফিট ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুটুরিয়া ঢালাপাড়া ফুটবল দল।আশুলিয়ার কুটুরিয়া ফুজি গার্মেন্টস সংলগ্ন পপুলার হাউজিং মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক ও স্থানীয় বাসিন্দারা।

খেলা শেষে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য মো. শাহাবুদ্দিন ব্যাপারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও যুবদল নেতা মো. রাফিন মোল্লা।

 

ফাইনালে জয়ী কুটুরিয়া ঢালাপাড়া ফুটবল দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহাবুদ্দিন ব্যাপারী বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবনের দিকে ধাবিত করতেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে তরুণদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে স্থায়ী মাঠের ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেন তিনি।

 

তিনি আরও বলেন, শিশু-কিশোর ও তরুণদের জন্য উপযুক্ত খেলাধুলার পরিবেশ তৈরি করা অভিভাবক ও সমাজের সবার দায়িত্ব। নিয়মিত খেলাধুলার সুযোগ পেলে তরুণরা মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে।

 

আয়োজকরা জানান, যুবসমাজকে ক্রীড়ামুখী করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

 

স্থানীয় বাসিন্দারা মনে করেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে এলাকার যুবসমাজের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ার পাশাপাশি গড়ে উঠবে সুস্থ ক্রীড়াসংস্কৃতি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর
© All rights reserved © 2026 Banglar Shomoy
Designed By Barishal Host